নারী প্রেসিডেন্টের জন্য শতবর্ষী স্কাল্টজের অপেক্ষা

Unknown
সেবা ডেস্ক:  ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোনো নারী প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছে দেশটির ভোটাররা। ৯৮ বছর বয়সী নারী এস্তেলে স্কাল্টজের জন্যও এটি প্রথম অভিজ্ঞতা।
মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯২০ সালের ১৮ই আগস্টের আগে যুক্তরাষ্ট্রে যারা জন্ম নিয়েছেন তারা এমন একটি দেশে বেড়ে উঠেছেন যে দেশটিতে নারীদের ভোট দেয়ার কোনও সুযোগ ছিল না। ৯৮ বছর বয়সী এস্তেলে স্কাল্টজও এমন একজন নারী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কারখানার শ্রমিক হিসেবে কাজ করেছেন এবং তার সারাজীবনে শিক্ষাবিদের কাজ করে চলেছেন।
শৈশবে এস্তেলে তাঁর মায়ের সাথে ভোটকেন্দ্রে গিয়েছিলেন কিভাবে মানুষ ভোট দিচ্ছে তা দেখার জন্য। কিন্তু এস্তেলে হার্টের গুরুতর সমস্যায় ভুগছেন এবং বর্তমানে তিনি কারণে হাসপাতালের পরিচর্যায় রয়েছেন, কিন্তু তিনি বলেছেন "আমি আরও বাঁচতে চাই, আমার দেশের প্রথম নারী প্রেসিডেন্টের নির্বাচন আমি দেখে যেতে চাই"।
অক্টোবর মাসে তিনি তার পোস্টাল ব্যালটে লিখেছেন ‘কতটা গ্লানিকর ছিল অতীতের দিনগুলো’ এবং পোস্টাল ব্যালটসহ এস্তেলের ছবি ফেসবুকে পোস্ট করেন তাঁর নাতি সারাহ। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top