কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

G M Fatiul Hafiz Babu

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ “ডায়াবেটিসের ওপর দৃষ্টি দিন, অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন”- এ শেস্নগানে কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস  দিবস পালিত হয়েছে।

সোমবার দুপুরে কুড়িগ্রাম ডায়াবেটিস সমিতির আয়োজনে একটি পদযাত্রা শহর প্রদড়্গিন করে সদর হাসপাতাল চত্ত্বরে এসে শেষ হয়। পরে সদর হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা  ও রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।


হাসপাতাল মিলনায়তনে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমিতির মহাসচিব মেজর (অব:) আব্দুস সালাম,

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল লতিফ খান, সিভিল সার্জন কুড়িগ্রাম ডাঃ আমিনুল ইসলাম, সদর হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ অজয় কুমার রায় প্রমূখ।


বক্তরা বলেন, ডায়াবেটিসকে অবহেলা না করে ডাক্তারের নিয়ম মাফিক চলার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে হবে।

তানাহলে এই ডায়াবেটিস এর কারনে শরীরে নানাবিধ রোগ বাসা বাধতে পারে। যা এক সময় মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এজন্য সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন বক্তারা। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top