ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অননত্মপুর সীমানত্ম এলাকায় বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে ফেন্সিডিল আটক করা হয়েছে।
অননত্মপুর বিওপির নায়েক মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাঁচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে সোমবার ভোররাতে মেইন পিলার ৯৪৮ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যনত্মরে নাখরাজ নামক স্থানে অবস্থান গ্রহণ করে।
পরে সেখানে ১ জন লোক মাথায় বসত্মা নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বসত্মা মাটিতে ফেলে দ্রম্নত দৌড়ে পালিয়ে যায়।
সেখান থেকে বিজিবি’র টহলদল ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। জব্দকৃত ফেন্সিডিল মূল্য ১৬ হাজার টাকা বলে জানায় বিজিবি।
অপরদিকে শিংঝাড় বিওপির হাবিলদার মোঃ মজমুল হোসেন এর নেতৃত্বে
রোবার রাত ১১ টায় মেইন পিলার ৯৫৩ এর ৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যনত্মরে তহশিলদারপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল জব্দ করে। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য ১০ হাজার টাকা।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন বলেন জব্দকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
