লিবিয়ায় বাংলাদেশি মানব পাচারকারী গ্রেফতার ১জন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  চাকরির প্রলোভন দেখিয়ে যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় ৩৭ জন স্বদেশি ও অন্যান্যদের পাচারের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে লিবিয়ার পুলিশ।
 
শনিবার ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে প্রদত্ত এক পোস্টে জানানো হয়, বৃহস্পতিবার ত্রিপোলির পুলিশ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সুজন নামে নোয়াখালীর এক নাগরিককে গ্রেফতার করে।
 
ওই ফেসবুক পোস্ট থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে সে বাংলাদেশ থেকে লিবিয়ায় মানব পাচার করে তাদের পরিবার থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করছে।
 
উল্লেখ্য, বাংলাদেশ সরকার নিরাপত্তার কারণে গত বছর জুন থেকে সরকারিভাবে বাংলাদেশীদের লিবিয়ায় প্রেরণ নিষিদ্ধ ঘোষণা করে। লিবিয়া ও উত্তর আমেরিকান দেশসমূহে সমস্যাজনিত পরিস্থিতির প্রেক্ষাপটে বিদেশী শ্রমিকদের নিয়োগ বন্ধ করে দিয়েছে। -বাসস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top