নোট বাতিল ইস্যুতে মোদীর সমালোচনায় মমতা ব্যানার্জি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, "কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে। অন্য রাজ্যে ৫০০ টাকার নোট দেওয়া হলেও, এ রাজ্যে দেওয়া হয়নি।'
মমতা মোদীকে প্রশ্ন করে বলেন, 'ছাত্ররা স্কুল-কলেজে ফি দিতে পারছে না, কৃষকেরা ফসল উৎপাদন করতে পারছে না, মানুষ খাবে কি?'
কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) সামনে এক প্রতিবাদ সম্মেলনে তিনি এসব সমালোচনা করেন।
ভারতের কেন্দ্র সরকারকে জনবিরোধী উল্লেখ করে মমতা দাবি করেছেন, ভারতের কোথাও নোট মজুত নেই, প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কোনও ব্যবস্থাও নেই।
নোট বাতিল ইস্যুতে টুইটারেও  ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গাইলেন মমতা সেখানে তিনি লিখেছেন, সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলাতেও বিধিনিষেধ জারি করেছে। সাধারণ মানুষের টাকা সুরক্ষিত আছে কিনা জনগণ সেটা জানতে চাইছে।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান