গত অর্থবছরে দখলমুক্ত হয়েছে ১৮৭ একর রেলভূমি

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে, রেলওয়ের পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলে গত অর্থবছরে মোট ১৮৬ একর ৭৯ শতাংশ রেলভূমি উচ্ছেদের মাধ্যমে অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
 
মঙ্গলবার কমিটি সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।
 
কমিটি সদস্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রানী সভায় অংশগ্রহণ করেন।
 
সভায় জরুরি ভিত্তিতে ঢাকা-চট্টগ্রামসহ বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশনসমূহে লাগেজ স্ক্যানিং মেশিন স্থাপনের সুপারিশ, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান শূন্য পদের বিপরীতে নিয়োগের সর্বশেষ অবস্থা, বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধ সাবলেট ও বিদ্যুৎ সংযোগকারীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার সর্বশেষ অগ্রগতি এবং রেলওয়ের সকল উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
 
সভায় জানানো হয়, রেলের টিকেটিং সিস্টেমে অনিয়ম প্রতিরোধে টিকেট বিক্রির সময় ভ্রমণকারীর বয়স, জেন্ডার উল্লেখ করে টিকেট ইস্যু করা হচ্ছে। টিকেটের উপর ভ্রমণকারীর নাম উল্লেখ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সভায় সুপারিশ করা হয়। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top