ইউল্যাব রেডিও ক্যাম্পবাজের জন্মবার্ষিকী উদযাপন

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  শুরুটা ২০১১ সালে। ‘অলওয়েজ বিদ্যা বাজ’ স্লোগানকে সামনে রেখে দেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক রেডিও ইউল্যাব ‘রেডিও ক্যাম্পবাজ’ যাত্রা শুরু করে।  ৫ বছর পেরিয়ে ৬ বছরে পড়লো স্টেশনটি।
 
সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টেশনটির ৫ম জন্মবার্ষিকী আয়োজন করা হল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বেতারের ভোকাল আর্টিস্ট ‘হ্যাভাই’ খ্যাত মাজহারুল ইসলাম।
 
মাজহারুল ইসলাম বলেন, ‘ভালো কথাবন্ধু হতে চর্চা ও সাধনা করতে হবে। সেই চর্চা করার প্লাটফর্ম করে দিচ্ছে ইউল্যাব রেডিও ক্যাম্পবাজ।’ 
 
তিনি আরও বলেন, ‘অনেকের বাচন ভঙ্গি সুন্দর। কিন্তু অর্থবহ কথা ও তথ্য দেয়ার ক্ষেত্রে মনযোগী হতে হবে। নতুবা কথা তার মান হারাবে।’
 
বর্তমান যুগে এফএম রেডিওর জয়জয়কার ও রেডিওর চাহিদা সম্পর্কে তিনি বলেন, ‘এখন মোবাইলের সহজলভ্যতার জন্য হাতে হাতে মোবাইল চলে এসেছে। কৃষক কাজ করার পাশাপাশি রেডিও শুনছে। খুব যন্ত্রপাতি লাগেনা বিধায় দিনদিন স্টেশন সংখ্যাও বাড়ছে।’
 
যার হাত ধরে রেডিওর সাফল্যের ধারাবাহিকতা তিনি ক্যাম্পবাজের উপদেষ্টা কিবরিয়া সরকার। তিনি বলেন, ‘এখানকার অনেক সদস্য কমার্শিয়াল রেডিওতে কাজ করছে। উঠে আসছে আগামী দিনের কন্ঠস্বর। ডিসিপ্লিন ও ডেডিকেশন থাকলে জীবনে সবকিছুই অর্জন করা সম্ভব।’
 
অনুষ্ঠানে ইউল্যাবের বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে কিবরিয়া বলেন ‘এখন থেকে ইউল্যাবের সকল ক্লাব রেডিও ক্যাম্পবাজের সাথে কাজ করতে পারবে। তাদের যেকোন কন্টেন্ট, পরামর্শ, ব্রান্ডিং ও সহযোগীতা ক্যাম্পবাজে অংশগ্রহণের পথ উন্মুক্ত থাকবে।’
 
তিনি আরো জানান, খুব শিগগিরই ইউল্যাব রেডিও ক্যাম্পবাজ থেকে শিক্ষার্থীদের ইন্টার্ন করার সুযোগ দেয়া হবে।
 
এরপর বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম ডিপার্টমেন্টের প্রধান জুড উইলিয়ামম হেনিলো কেক কেটে জন্মদিন উৎযাপন করেন। ক্যাম্পবাজকে ৫ম বার্ষিকীর শুভেচ্ছা দিয়ে আরও অনেক দূর যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
 
বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ৩০। নিউজ, প্রোগ্রাম ও অপারেশন তিনটি বিভাগে শিক্ষার্থীরা কাজ করে। কমার্শিয়াল এফএম স্টেশন কালার্স এফএম ১০১.৬ এর সাথে যৌথ উদ্যোগেও তারা অনুষ্ঠান সম্প্রচার করছে।
সবশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্কৃতি সংসদ ও থিয়েটার ইউল্যাব পারফর্ম করে। এতে সদস্যদের তৈরি একটি তথ্যচিত্রও দেখানো হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top