মুরসির যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করলো মিশরের সর্বোচ্চ আদালত

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে দেয়া একটি যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করেছে দেশটির সর্বোচ্চ আদালত। মিশরের কোর্ট অব ক্যাসেশন বলেছে, মুরসির বিরুদ্ধে বিদেশি সংগঠনের সঙ্গে জঙ্গি কর্মকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগের পুনরায় বিচার অনুষ্ঠিত হবে। 
 
২০১৫ সালের মে মাসে বিদেশি সংগঠনের সহায়তায় জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার ষড়যন্ত্র করার অভিযোগে মোহাম্মদ মুরসি সহ জ্যেষ্ঠ তিন ব্রাদারহুড নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। একই অভিযোগে ১৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মঙ্গলবারের এই রায়ে সবার শাস্তি বাতিল হয়ে গেছে। এখন এই অভিযোগে তাদের পুনরায় বিচার অনুষ্ঠিত হবে। মুরসির আইনজীবী আবদেল মোনেইম আবদেল মাকসুদ বলেন, পূর্বের রায়টি ছিল আইনি ভুলে ভরা।      
 
গত সপ্তাহে অন্য আরেকটি মামলায় মুরসির মৃত্যুদণ্ডের আদেশও বাতিল করে মিশরের সর্বোচ্চ আদালত। সেই অভিযোগেরও পুনরায় বিচার অনুষ্ঠিত হবে বলে মিশরের সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়। ২০১১ সালে আরব বসন্তের সময়ে কারাগার ভেঙ্গে বের হওয়ার জন্য তাকে এই শাস্তি দেয়া হয়েছিল। কিন্তু অন্য আরো দুটি মামলায় তাকে দীর্ঘ কারাদণ্ড ভোগ করতে হবে। কাতারের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে গত জুনে তার ৪০ বছরের কারাদণ্ড হয়। এছাড়া ডিসেম্বর ২০১২ সালে ব্রাদারহুড বিরোধীদের বেআইনি ডিটেনশনের জন্য তাকে ২০ বছরের শাস্তি দেয়া হয়। 
 
২০১২ সালে মিশরে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হন মুরসি। কিন্তু জনগণের বিক্ষোভের মধ্যে এক বছর পরে তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়। সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘর্ষ বহু মানুষ নিহত হয়, হাজারো মানুষকে আটক করা হয়। মুরসি সমর্থকদের দাবি, তার বিচার সামরিক অভুত্থানকে আইনি বৈধতা দেয়ার একটা প্রচেষ্টা। এই বিচার পদ্ধতি অনির্ভরযোগ্য সাক্ষী ও অপ্রতুল প্রমাণের উপর ভিত্তি করে পরিচালনা করা হচ্ছে। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top