কোহলির সেরা টেস্ট র‌্যাংকিং

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ব্যাটসম্যান র‌্যাকিংয়ে নিজের ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে উঠে এলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত বিশাখাপত্তম টেস্টে ১৬৭ ও ৮১ রানের দু'টি ইনিংস খেলে দলের জয়ে প্রধান ভূমিকা রাখার পাশাপাশি র‌্যাংকিং-১০ ধাপ এগিয়েছেন তিনি। ফলে র‌্যাংকিং তালিকায় চতুর্থস্থানে জায়গা করে নেন কোহলি।এছাড়া, ওয়ানডেতে দ্বিতীয় ও টি-টুয়েন্টিতে শীর্ষে আছেন কোহলি।
টেস্ট র‌্যাংকিং-এর শীর্ষ দশ ব্যাটসম্যান:
র‌্যাংকিং-খেলোয়াড়-রেটিং

স্টিভেন স্মিথ  (অস্ট্রেলিয়া) -৮৯৭
জো রুট  (ইংল্যান্ড) -৮৪৪
কেন উইলিয়ামসন  (নিউজিল্যান্ড) -৮৩৮
বিরাট কোহলি (ভারত)-৮২২
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)-৮০৯
ইউনিস খান (পাকিস্তান)-৭৯০
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)-৭৮৬
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)-৭৮৪
চেতেশ্বর পূজারা (ভারত)-৭৬৮
১০ অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)-৭৬০

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top