চলতি মাসের শেষ সপ্তাহে সুন্দরবনে বাঘ জরিপ

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি ব্যবহার করে চলতি মাসের শেষ সপ্তাহে সুন্দরবনে বাঘ জরিপ শুরু হচ্ছে।
 
সুন্দরবন পশ্চিমাঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মো. সায়ীদ আলী জানান, এই জরিপ তিন মাসব্যাপী চলবে। এতে সুন্দরবনে তিনশ' ক্যামেরা স্থাপন করা হবে।
 
বন বিভাগ সূত্র জানায়, বেঙ্গল টাইগার কনজারভেশন এ্যাকটিভিটি প্রজেক্টের অধীনে ওয়াশিংটন ভিত্তিক কনজারভেশন বায়োলজি ইনস্টিটিউশনের দুই আমেরিকান বিশেষজ্ঞ এই জরিপ মনিটরিং করবেন।
 
বাঘ জরিপ-২০১৫ অনুযায়ী, বাংলাদেশের সুন্দরবন অংশে ২০১৫ সালে মাত্র ১০৬টি বাঘ পাওয়া যায়। ২০০৪ সালে এখানে বাঘের সংখ্যা ছিল ৪৪০টি।
 
বন বিভাগের তথ্য অনুযায়ী, অবৈধভাবে বাঘ শিকার ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গত ১৫ বছরে সুন্দরবনে কমপক্ষে ৫০টি বাঘ মারা গেছে। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top