"আরকানের রাখাইন রাজ্যে গণহত্যা জাহেলিয়াতকে হার মানায় !

Unknown

শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম। মায়ানমারে নৃশংস রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধের প্রতিবাদে আজ  ৯ ডিসেম্বর ১৬ ইংরেজী জুমার নামাজের পরে বাঁশখালী উপজেলা পরিষদের সামনে বাঁশখালী কমল স্মৃতি সংসদের উদ্যোগে বিশাল  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাঁশখালী কমল স্মৃতি সংসদের আহবায়ক ওসমান গণি মুজাহিদের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল মাহমুদের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্টানে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন বাঁশখালী পৌরসভা যুবদলের সিনিয়র সহ সভাপতি  শহিদুল ইসলাম, সাংবাদিক সাইফি আনোয়ার, বাঁশখালী পৌরসভা ছাত্রদল এর সহ সভাপতি আতিকুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিদোয়ান, বিশিষ্ট প্রবাসী ওসমান গণি, বাঁশখালী উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমামুল কবির।

এই সময় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক রবিউল হোসাইন, মোহাম্মদ নুর উদ্দীন, আজিম উদ্দীন, সৈয়দ নুরুল আবসার, জালাল উদ্দীন, বাসু মজুমদার, জালাল উদ্দীন মিসবাহ, সাখাওয়াত হোসেন ,নুরুল মোস্তফা সিকদার, সদস্য জাহেদুল ইসলাম, আয়ুব, হারুনুর রশিদ, সাদ্দাম হোসেন, আবদুল শুক্কুর, আবু তাহের, হেলাল খান, নুর মোহাম্মদ, আলী রিয়াজ খান, শহীদ, আলমগীর, জাবেদ, আজিজ, জাহেদ, ইলিয়াস, আজগর, রিয়াজ, শাহাদাত, ফয়সাল, মাকসুদ, নাজিম, রহিম, সৈয়দ, আমির হোছন, হাসেম, শাকিল, দিদার, জসিম, শুক্কুর, রহমান, হেলাল, সাহাবুদ্দীন সহ প্রমুখ

বক্তারা বলেন- মায়ানমারে মুসলিম জনগোষ্ঠীর উপর যে বর্বর গণহত্যা ও নির্যাতন চলতেছে তা দেখে কোন বিবেকবান মানুষ চুপ থাকতে পারেনা। জাতিসংঘ, ওআইসি ও বিশ্বের ক্ষমতাধর সকল রাষ্ট্রের প্রতি অনুরোধ তারা যেনো মুসলিম গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়, অবিলম্ভে মায়ানমারে গণহত্যা ও নির্যাতন বন্ধ করে এবং তাদের নাগরিক সুযোগ সুবিধা প্রদানের জন্য মায়ানমারে সরকারের প্রতি দাবি জানানো হয় সমাবেশে। মানবিক দৃষ্টিকোণ চিন্তা করে রোহিঙ্গাদের বাংলাদেশে সাময়িক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানানো হয়। বক্তরা আরো বলেন- মায়ানমারের রোহিঙ্গা মুসলিমকে নির্বিচারে পশুর মতো জবাই করা হচ্ছে। নাফ নদীতে ভাসছে রোহিঙ্গা মা বোন ও তাদের অবুজ শিশুর লাশ। ইতিহাসের এই জঘণ্য বর্বরতা পুরোমানব জাতিকে ভাবিয়ে তুলে। দিন দিন তাদের নিশংসতা বেড়েই চলছে। বিশ্ব বিবেক যে নীরব থেকেছে তা খুবই দুঃখজনক। বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন, পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ আসার পূর্বে রোহিঙ্গা শরণার্থীদের কে মানবতার খাতিরে অাশ্রয় দেওয়া হৌক। মায়ানমার সরকারকে কঠোর হুশিয়ারি দিয়ে বলা হয় প্রয়োজনে বাংলাদেশের আপামর মুসলিম জনতা বাংলাদেশে নিযুক্ত মায়ানমার দূতাবাস ঘেরাও করা হবে।
এই সময় বাঁশখালী কমল স্মৃতি সংসদের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top