নকলায় কমিউনিটি পুলিশের আলোচনা সভা

Unknown

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় নকলা থানার আয়োজনে কমিউনিটি পুলিশের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর নকলা হানাদার মুক্ত দিবসের দিন বিকালে বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নকলা থানার ভারপ্রাপ্ত (ওসি) গোলাম হায়দার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, এসআই নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক, দপ্তর  সম্পাদক এএসএমবি করিম শাহজাহান প্রমুখ।
সভায় বক্তারা নকলার সার্ভীক আইন শৃঙখলা রক্ষায় সকলকে সহযোগিতা করার আহবান করেন । এতে ওয়ার্ড, ইউনিয়ন কমিটির সকল সদস্যসহ সব পেশা শ্রেণির ৩ শতাধিক জনগন উপস্থিত ছিলেন।

 উপস্থিতিদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওসি গোলাম হায়দার জনগনকে সন্তুষ্ট করতে সক্ষম হন। এর মধ্যে বানেশ্বর্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জনগন অনেক ভালো আছে।

কমিউনিটি পুলিশের সদস্যরা ভালো ও সৎ পথে থাকলেই সব জনগন ভালো থাকবেন। তাদেরকে আরও সচেতন ও সৎ হওয়ার পরামর্শ দেন তিনি।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top