নাসিক নির্বাচনে ব্যাংক বন্ধ আগামী বৃহস্পতিবার

Unknown
সেবা ডেস্ক:  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বাণিজ্যিক ব্যাংকের শাখা আগামী বৃহস্পতিবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার এক প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে সংশি­ষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রজ্ঞাপনে উলে­খ করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top