সেবা ডেস্ক: আশুলিয়ায় আন্দোলনরত পোশাক শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে কাজে যোগ দিন, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক প্রেসব্রিফিংয়ে একথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, কোনো শ্রমিক সংগঠন শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আসেনি, কোনো একটি পক্ষ গুরুত্বপূর্ণ এই পোশাক খাতে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র করছে। ‘পিছনের পথে কিছু করা হলে বরদাস্ত করা হবে না’ বলেও হুঁশিয়ারি দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।