ঝিনাইদহে জেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জাতীয় পার্টি প্রার্থীর

Unknown
সেবা ডেস্ক:  আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহে জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এম হারুন অর রশীদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে ভোট কেন্দ্রগুলোতে সেনাবাহিনী, বিজিবিসহ পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।
 
মঙ্গলবার দুপুরে এনজি সৃজনী বাংলাদেশের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি করেন। তিনি অভিযোগ করেন, তার প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কনক কান্তি দাস প্রতিনিয়ত তাকে ও তার নির্বাচনী কাজে জড়িত কর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। সেই সঙ্গে ভোটকেন্দ্র দখলের পরিল্পনা করছেন।
 
তিনি আরো অভিযোগ করেন, তার নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এবং কর্মীদের মারপিট করা হচ্ছে। এসব ঘটনায় বিভিন্ন থাকায় তিনটি সাধারণ ডায়েরি ও রিটার্নিং অফিসারের কাছে আচরণবিধি লঙ্ঘনের ১২টি অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী কনক কান্তি দাস বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বা তার কোনো কর্মী নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করেননি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম হারুন অর রশীদ মিথ্যা অভিযোগ করেছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘অভিযোগকারী নিজেই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top