ইন্দোনেশিয়ায় ‘আমি চোর’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে ঘোরানো হল দুই অস্ট্রেলীয় পর্যটককে

Unknown
সেবা ডেস্ক:  ইন্দোনেশিয়ায় সাইকেল চুরি করার অভিযোগে দুই অস্ট্রেলিয়ান পর্যটককে গলায় সাইনবোর্ড ঝুলিয়ে রাস্তায় প্রদক্ষিণ করানো হয়েছে। তাদের গলায় ঝোলানো সাইনবোর্ডে লেখা ছিল, আমি চোর, আমি যা করেছি কখনো তা করবো না।
১০ দিন আগে ইন্দোনেশিয়ার গিলি ত্রাওয়াঙ্গান দ্বীপে সাইকেল চুরি করেছিলেন দুই পর্যটক। জনপ্রিয় এই পর্যটন দ্বীপের একটি হোটেল থেকে ওই দুই জনের সাইকেল চুরি করার ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এরপর হোটেল ম্যানেজার কর্তৃপক্ষকে জানালে পরের দিন তাদের গ্রেফতার করা হয়।   
স্থানীয় গ্রামের প্রধান তৌফিক বলেন, আমরা তাদের জেরা করি এবং তাদের সঙ্গে চুক্তি করি। তাদের দ্বীপ প্রদক্ষিণ (আমি চোর সাইনবোর্ড পরিয়ে) করিয়ে গিলি দ্বীপ ছাড়তে বাধ্য করি। চলতি বছর এই দুই অস্ট্রেলিয়ানই প্রথম বিদেশি যাদের এই শাস্তি ভোগ করতে হয়েছে। এর আগে বেশ কয়েকজন ইন্দোনেশিয়ানকে এই শাস্তি ভোগ করতে হয়েছে।
ইন্দোনেশিয়ার নিয়মিত ফৌজদারি আইনও গিলি দ্বীপে কার্যকর তবে জানা যায়নি ওই দুই অস্ট্রেলিয়ানের বিরুদ্ধে কোনো পুলিশি তদন্ত পরিচালিত হয়েছিল কী না। তৌফিক বলেন, চোরকে গ্রাম প্রদক্ষিণ করানো আমাদের গ্রামের আইন। আমি জানি না পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেছে কী না। তারা এই দ্বীপ ছেড়ে গেছে এবং আমার এই কথাটি জানলেই চলবে। এনডিটিভি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top