ভারতের দেখানো পথে পাকিস্তানেও বাতিল ৫ হাজার রুপির নোট

Unknown
সেবা ডেস্ক:  ভারতের দেখানো পথে এবার সমস্ত দেশ থেকে পাঁচ হাজার টাকার নোট তুলে নেয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেট। মঙ্গলবার পাকিস্থানের সিনেটে এই সিদ্ধান্ত পাস হয়।
 
গত ৮ নভেম্বর দেশ জুড়ে ৫০০-১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পেছনে একমাত্র কারণ ছিল জমে থাকা কালো টাকা নিকেশ করা। এবার সেই পথেই হাঁটল পাকিস্তানও। ২০১৫ সালের করাপশন পারসেপশন ইনডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১১৭ নম্বরে রয়েছে পাকিস্তান।
 
পাকিস্তানে এই ৫০০০ টাকার নোট বাতিলের সর্বপ্রথম প্রস্তাব এনেছিল বর্তামান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি। কিন্তু এর বিরোধিতা করে শাসক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ।
পাক সংসদের উচ্চতর কক্ষে বিরোধীদের আসন সংখ্যা বেশি থাকায় সহজেই পাস হয় সিদ্ধান্ত। এএফপি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top