থমথমে আশুলিয়া, নিরাপত্তার স্বার্থে বিজিবি মোতায়েন

Unknown
সেবা ডেস্ক:  আশুলিয়ায় বন্ধ করে দেয়া ৫৫টি পোশাক কারখানার নিরাপত্তার স্বার্থে আজ বুধবার সকাল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। 
 
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জানান, নিরাপত্তার স্বার্থে আশুলিয়া এলাকায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 
 
এদিকে মঙ্গলবার ৫৫টি পোশাক কারখানা বন্ধ ঘোষণার পর আজ সকাল থেকেই পোশাক শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় স্থানীয় থানার পুলিশের পাশাপাশি শিল্প পুলিশও মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান