কলাপাড়ার লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

Unknown
কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া উপজেলার লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন ২০১৬ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অভিভাবক সদস্যর ৫০৪ জন ভোটারের মধ্য মোট ভোট প্রয়োগ করেন ৪১২ জন। মো. সাইমুর রহমান ইসমাইল ছাতা মার্কায় নিয়ে ২৪৬ ভোট পেয়ে প্রথম, মো.রফিক প্যাদা আনারস মার্কা নিয়ে ২২৫ ভোট পেয়ে দ্বিতীয়, মো. আউয়াল বই মার্কা নিয়ে ২১৯ ভোট পেয়ে তৃতীয়, মো.নিজাম তালুকদার দোয়াত-কলম মার্কা নিয়ে ১৯৮ ভোট পেয়ে চতুর্থ ও মহিলা সংরক্ষিত আসনে মোসা: আছমা বেগম কলস মার্কা নিয়ে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের দায়িত্ব পালন করেন কলাপাড়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. মনিরুজ্জামান ।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top