লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আলী রাজা পাটওয়ারী ওয়াক্ফ এষ্টেট ৪ একর ৪৫ শতাংশ ভুমি জবর দখল রকারীদের হাত থেকে উদ্বার ও মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মুসল্লিরা।
এসময় স্থানীয় আলীরাজা পাটওয়ারী জামে মসজিদের প্রায় ৩ লাখ টাকা সাবেক মসজিদ কমিটির লোকজন আত্মসাত করেন বলে অভিযোগ করা হয়। মঙ্গলবার দুপুর ১২ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওই মসজিদের মুসল্লীরা এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় আলী রাজা পাটওয়ারী ওয়াক্ফ এষ্টেট এর কোষাধ্যক্ষ হাজী সাইফ উল্লাহ মাষ্টার।
তিনি জানান, বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব ডা: মো: বোরহান উদ্দিনের প্রভাবে তার আত্মীয় আব্দুর রব গংরা ওয়াক্ফ তালিকা ভুক্ত (ইসি নং ১৪১৫১) ৫ একর ৪৯ শতাংশের মধ্যে ৪ একর ৪৫ শতাংশ জমি জোরপুর্বক দখল করেন। গত ২৯অক্টোবর গোপনীয় ভুয়া রেজুলেশন করে ওই সম্পত্তির ওপর গড়ে উঠা জামে মসজিদ এর ব্যাংক একাউন্ট (সোনালী ব্যাংক রাখালিয়া শাখা) থেকে বিপুল পরিমান টাকা উত্তোলন করে দখলবাজরা।
বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন ২২/১১/২০১৬ইং তারিখে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে ২১ সদস্য বিশিস্ট আলী রাজা পাটওয়ারী ওয়াক্ফ এস্টেট জামে মসজিদ পরিচালনা কমিটি অনুমোদন দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে নতুন কমিটিকে হিসাব না দিয়ে সাবেক কমিটির কোষাধ্যক্ষ্য আবদুর রব গংর্ বিভিন্ন তালবাহানা শুরু করে।
এসময় তিনি আরো জানান, ১৬৬০ সনে মরহুম আজিজুর রহমান নেতৃত্বে মরহুম নুরুল ইসলাম পাটওয়ারী, আব্দুল মতিন পাটওয়ারী, মরহুম ওয়াজি উল্য মাস্টার একত্রিত হয়ে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন আবেদন করেন ৫.৪৯ একর ভুমি ওয়াক্ফ তালিকা ভুক্ত করার জন্য। এতে আবেদনকারীর আবেদন মঞ্জুর করে আজিজুর রহমান কে মতোয়াল্লি নিয়োগ দেয় বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন । যাহা ওয়াক্ফ এষ্ট্রেটের ওয়াক্ফ লিল্লাহ তালিকা ভূক্ত ইসি নং ১৪১৫১। অতীব দুখের বিষয় মতোয়াল্লি আজিজুর রহমান মৃত্যুর পর তার ছেলে আব্দুর রব গংরা ওয়াক্ফ অস্বীকার করে ৪.৪৫ একর সম্পত্তি জোরপুর্বক ভাবে আকড়ে ধরে রাখে।
এর আগে তারা মসজিদের উন্নয়ন কাজের কথা বলে মসজিদের পুকুর ইজারার লক্ষাধিক টাকা আত্মসাত করে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। এমন পরিসি'তিতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ের হস্তক্ষেপ কামনা করেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বর্তমান মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আরজু, সদস্য জাহাঙ্গীর আলম, শাহজালাল, আফজাল হোসেন সবুজ, শিপন পাটোয়ারী প্রমুখ।