জাতীয় ক্রিকেট লিগ খুলনার বোলিং তোপে ১৭১ রানে থামলো বরিশাল

Unknown
সেবা ডেস্ক:  খুলনার বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ১৭১ রানে গুটিয়ে গেছে বরিশাল। জবাবে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০১ রান করেছে খুলনা। ১৮তম জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগ।
 
মঙ্গলবার সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশাল বিভাগের অধিনায়ক ফজলে মাহমুদ। কিন্তু তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি সতীর্থরা। ৬০.৪ ওভারে তারা অলআউট হয়েছে মাত্র ১৭১ রানে। জবাবে খুলনা ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০১ রান তুলে প্রথম দিন শেষ করেছে। দিনশেষে তারা বরিশালের চেয়ে ৭০ রানে পিছিয়ে। ক্রিজে আছেন মেহেদী হাসান (৫৫) ও এনামুল হক (১৫)। তারা দুজন দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন। ২৩ রান করে সালমান হোসেনের বলে শাহীন হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন হাসানুজ্জামান।
 
তার আগে ব্যাট করতে নেমে ৯ রানেই প্রথম উইকেট হারায় বরিশাল বিভাগ। আল-আমিন হোসেনের বলে মোহাম্মদ মিথুনের হাতে ক্যাচ দিয়ে আউট হন আবু সায়েম (৭)। ২৭ রানের মাথায় জিয়াউর রহমানে বলে এলবিডব্লিউ হন শাহরিয়ার নাফীস (১০)। ৪৫ রানে আশিকুর রহমানের বলে বোল্ড হয়ে যান সালমান হোসেন (১০)। ৫৫ রানে আশিকুর রহমানে বলে এলবিডব্লিউ হন আল আমিন (২)। ৬০ রানের মাথায় ফিরে যান সোহাগ গাজী (০)। তাকে আউট করেন আল-আমিন হোসেন। ৬৮ রানের মাথায় বিশ্বনাথ হালদারের বলে উইকেটরক্ষক মিথুনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মনির হোসেন (৫)।
 
এরপর অধিনায়ক ফজলে মাহমুদের সঙ্গে জুটি বেঁধে দলীয় স্কোরকে ১১৭ রান পর্যন্ত টেনে নেন শাহীন হোসেন। এই রানেই তাকে সাজঘরে ফেরত পাঠান আশিকুর রহমান। পরিস্কার বোল্ড হন শাহীন (১৮)। ১১৭ থেকে দলীয় স্কোর ১৫৮ পর্যন্ত টেনে নেন ফজলে মাহমুদ ও সালেহ আহমেদ শাওন। এ সময় ফজলে মাহমুদ বেশ মারমুখী ছিলেন। যার খেসারত দিয়ে ব্যক্তিগত ৯৫ রানে সাজঘরে ফেরেন তিনি।
এরপর ১৭১ রানেই সালেহ আহমেদ শাওন (১০) ও তৌহিদুল ইসলাম (৭) আউট হলে বরিশালের ইনিংসের যবনিকাপাত ঘটে। ফজলে মাহমুদের ৯৫ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে শাহীন হোসেনের ব্যাট থেকে।
 
বল হাতে খুলনার জিয়াউর রহমান ও আশিকুর রহমান ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন আল-আমিন হোসেন ও বিশ্বনাথ হালদার।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top