জাতীয় ক্রিকেট লিগ দুই ঢাকার খেলায় বোলারদের দাপট

Unknown
সেবা ডেস্ক:  জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম টায়ারে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগ। এই ম্যাচের প্রথম দিনে বোলারদের দাপট দেখেছে দর্শকরা। প্রথম দিনেই ১২ উইকেটের পতন হয়েছে।
ঢাকা মেট্রো প্রথমে ব্যাট করতে নেমে ১৬৬ রানে অলআউট হয়েছে। জবাবে ঢাকা বিভাগ ব্যাট করতে নেমে ১৯ রান তুলতেই হারিয়েছে ২ উইকেট। ঢাকা মেট্রোর চেয়ে এখনো তারা ১৪৭ রানে পিছিয়ে রয়েছে। মঙ্গলবার সকালে টস হেরে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। উদ্বোধনী জুটিতে সাদমান ইসলাম ও সৈকত আলী মিলে ৩০ রান করেন। এই রানের মাথায় আউট হন সৈকত আলী (১৭)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা মেট্রো। তাতে ৭৭.১ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো।
দলের তিন ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। তারা হলেন আবু হায়দার (০), আসিফ হাসান (০) ও শহিদুল ইসলাম (০*)। তিন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। তারা হলেন মার্শাল আইয়্যুব (৮), আসিফ হাসান (৬) ও জাবিদ হোসেন (৫)। সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন সাদমান ইসলাম। ৩৯ রান করেন মোহাম্মদ আশরাফুল। ২২ রান করেন মেহরাব হোসেন জুনিয়র। আর ১৪ রান আসে শামসুর রহমানের ব্যাট থেকে। বল হাতে ঢাকা বিভাগের মোহাম্মদ শরীফ ৪টি উইকেট নিয়েছেন। ৩টি উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম। ১টি করে উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন, দেওয়ান সাব্বির ও মিনহাজ খান।
রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকা বিভাগের সূচনাটা ভালো হয়নি। দলীয় ৯ রানের মাথায় ফিরে যান জয়রাজ শেখ (০)। ১৩ রানের মাথায় আউট হন আব্দুল মাজিদ (৮)। এরপর মিনহাজ খান ও রাকিবুল হাসান মিলে দিনের বাকি সময় পার করেন। রাকিবুল ২ ও মিনহাজ ৮ রানে অপরাজিত আছেন। তারা দু’জন দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
ঢাকা বিভাগের যে দুটি উইকেটের পতন ঘটেছে তার ১টি নিয়েছেন শহিদুল ইসলাম। অন্যটি নিয়েছেন সৈকত আলী।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top