সেবা ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র ইউনিয়নের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক দিনব্যাপী চিত্র প্রদর্শন করা হয়েছে। বুধবার বেলা ১১ টা শুরু প্রদর্শনীদে তিন দিনব্যাপি মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ও ঐতিহ্যের উপর চিত্র প্রদর্শন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, আইন বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. শাহজাহান মন্ডল, প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ চিত্র পরিদর্শন করেন।
ছাত্র ইউনিয়নের সভাপতি সুশান্ত ওঝা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনদিনব্যাপি মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যের উপর চিত্র প্রদর্শিত হবে।’