জয়ললিতার সম্মানে ৬৮ কেজি ওজনের চালের কেক

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর থেকেই তার ভক্ত ও সমর্থকরা নানাভাবে তার প্রতি সম্মান জানিয়ে আসছেন। এবার তারা তৈরি করেছেন ৬৮ কেজি ওজনের ইডলি বা চালের কেক। 
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জয়ললিতার এক দল ভক্ত তার মুখের আদলে কেকটি তৈরি করেন। চেন্নাইয়ের মেরিনা বিচে এটি প্রদর্শন করা হয়। এখানেই জয়ললিতাকে সমাহিত করা হয়েছে।
 
গত ৫ ডিসেম্বর ‌তামিলনাড়ুতে ‘আম্মা' খ্যাত জয়ললিতা মারা যান। এর পরদিন মেরিনা বিচে তাকে সমাহিত করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top