(নাসিক) নির্বাচন বর্জন নয়, শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি : রিজভী

Unknown
সেবা ডেস্ক:  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন বর্জন নয়, শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি।
বুধবার এক সংবাদ সম্মেলনে এমন অবস্থানের কথা জানান তিনি।
 
রিজভী বলেন, দুঃশাসনের বিরুদ্ধে ভোটবিপ্লব ঘটবে নারায়ণগঞ্জে। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। তবে নির্বাচনকে প্রভাবিত করতে নির্বাচনী এলাকার আশপাশে অবস্থান করছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। তাই ভোটদানের পরিবেশ নিরাপদ করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে  দাবি করে ফল ঘোষণা পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান রিজভী। 
 
এদিকে বুধবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় কি না, তা নারায়ণগঞ্জ নির্বাচনেই প্রমাণিত হবে। 
 
আগামীকাল ২২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top