সেবা ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের পরদিন এক বৃদ্ধের লাশ প্রতিবেশীর ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত তোজাম্মেল হোসেন ওরফে তোজাম প্রধান (৫৫) ওই গ্রামের মৃত. কছির উদ্দিন প্রধানের ছেলে।
বুধবার দুপুরে ওই খাটের নিচে একটি গর্ত থেকে লাশটি উদ্ধার করলেও পুলিশ এ ঘটনায় কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আল মামুন মো. নাজমুল আহম্মেদ বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধে তিনি খুন হয়ে থাকতে পারেন। তদন্ত সাপেক্ষ ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় মামলা হয়েছে।’

