সেবা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি রুশনারা আলী।
আজ বুধবার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এক সপ্তাহের সফরে ১৭ ডিসেম্বর ঢাকা এসেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ রাজনীতিক বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পর্যালোচনা ও আরো গভীর করার উদ্যোগ নেবেন। উল্লেখ্য, যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী দেশ। বাণিজ্য দূত হিসাবে এই প্রথম রুশনারা আলী সফর করছেন।
