তথ্যপ্রযুক্তি খাতে আগামী ৫ বছরে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে : পলক

Unknown
সেবা ডেস্ক:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আগামী ৫ বছরে দেশের তথ্য-প্রযুক্তি খাতে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এই লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে।

আজ শুক্রবার নাটোরে নবাব সিরাজ-উদ দৌলা সরকারি কলেজ মাঠে লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশে প্রতি বছর ১০০ মিলিয়ন ডলার আয় হচ্ছে। আয়ের পরিধি বেড়ে ২০২১ সাল নাগাদ ৫ বিলিয়ন ডলারে উন্নীত হবে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সারা দেশে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করা হবে।

তিনি বলেন, ঢাকার বাইরে সকল জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষিত তরুণ-তরুণীদের ২ থেকে ৩ মাসে ৫০ ঘণ্টার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সরকার সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি খাতের সাথে শিক্ষিত ও মেধাবী তরুণ-তরুণীদের যোগসূত্র স্থাপন করার সব রকম পদক্ষেপ নিয়েছে।
এ ছাড়াও অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জেলার শ্রেষ্ঠ ৩ ফ্রিল্যান্সারকে পুরস্কার প্রদান করেন।

নাটোর জেলা পরিষদের প্রশাসক ড. এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর নবাব সিরাজ-উদ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল কুদ্দুস, আর্নিং এন্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক তপন কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আতিয়ুর রহমান ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top