ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গত ১০ ডিসেম্বর শ্রীবরদী উপজেলা পরিষদ সভাকক্ষ সোমেশ্বরীতে মাননীয়
প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগে ব্র্যান্ডিং এর জন্য সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্ত করনের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রম সম্পর্ককৃত এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
শ্রীবরদীর ইউএনও খালেদা নাছরিনের সভাপতিত্বে এতে সরকারের উন্নয়ন ও সাফল্য কার্যক্রম নিয়ে স্থানীয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অবহিতকরণ করেন শেরপুরের জেলা তথ্য কর্মকর্তা মোঃ আবুল খায়ের।
এ সময় শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, সাংবাদিক মো. আব্দুল বাতেন, ফরিদ আহমেদ রুবেল, গোলাম মোস্তুফা, এটিএম রায়হান রতনসহ উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।