সেবা ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে ইসলাম ধর্মাবম্বলী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতি শুক্রবার জুম্মার নামায পড়ার জন্য দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এক ঘণ্টা ৩০ মিনিটের ছুটি পাবেন। এই ঘোষণা দিয়েছে উত্তরাখণ্ড সরকার।
টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, উত্তরাখণ্ডের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে প্রত্যেক শুক্রবার ৯০ মিনিট করে ছুটি পাবেন নামাজ পরার জন্য। বেলা ১২টা থেকে দুটোর মধ্যে ওই ৯০ মিনিট ছুটি পাবেন হরিশ রাওয়াতের রাজ্যের মুসলিম সরকারি কর্মচারীরা।
মুসলিমদের জুম্মার নামায পড়ার সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।