তৃতীয়বারের মত প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলকে বিমানবন্দরে সংবর্ধনা

Unknown
সেবা ডেস্ক:  তৃতীয়বারের মত প্লেট চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলকে সংবর্ধনা দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ায় চলমান সুপার মখ কাপের প্লেট পর্বের ফাইনালে জাপানের শোনান বেলিমারের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছে জুনিয়র টাইগাররা।
 
এর আগে সেমিফাইনালে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি অনূর্ধ্ব-১৪ দলকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
 
রবিবার মালয়েশিয়ার বুকিত জালিল স্টেডিয়ামে হওয়া ফাইনালে ফাহিম মোরশেদের একমাত্র গোলে জয় পায় বাংলাদেশ। তৃতীয়বারের মত কাপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানাতে এয়ারপোর্টে ছুটে যায় বাফুফে সদস্যরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ফজলুর রহমান বাবুল, অমিত হাসান এবং আরো অনেকে।অনূর্ধ্ব-১৪ দলের কোচ এবং অনূর্ধ্ব-১৪ দলের বিজয়ী খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নিয়ে মিষ্টিমুখ করায় বাফুফে।
 
উল্লেখ্য, এ টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষে শীর্ষ দলগুলো নিয়ে হয় কাপ পর্ব। নীচের সারির দলগুলো নিয়ে অনুষ্ঠিত হয় প্লেট পর্বের খেলা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top