
জয়র্ধন পাল, চট্টগ্রাম ঃ গত ০৯-১২-২০১৬ইং বিকাল: ০৩:৩০ মিনিট চট্টগ্রাম ডেসটিনির বিভাগীয় অফিস আগ্রাবাদ সিংগাপুর মার্কেটে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম- গ্রীন এর উদ্যোগে ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও এমডি ড: মো: রফিকুল আমিন স্যার এর নি:র্শত মুক্তি ও সকল সমস্যা সমাধানের দাবিতে বিভাগীয় সাপ্তাহিক ১০৮ তম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন মো:আরিফ এবং সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম ডিএসএমএফ গ্রীন এর বিভাগীয় সদস্য প্রণব বড়ুয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন’র আহবায়ক সম্মানিত পিএসডি জনাব আলমগীর হোসেন মনির।
চট্টগ্রাম ডিএসএমএফ- গ্রীন এর সকল থানা প্রতিনিধি ও সদস্যবৃন্দদের বক্তব্যে ডেসটিনির সকল প্রতিষ্ঠানকে খুলে দেয়ার দাবি জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, চট্টগ্রাম ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন বিভাগীয় সদস্য সচিব বিপ্লব দত্ত (পিএসডি), চট্টগ্রাম ডিএসএমএফ গ্রীন বিভাগীয় কমিটি ও পিএসডি বৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি প্রতিষ্ঠানের সম্মান ফিরে দেয়ার দাবিতে ৪৫ লাখ মানুষ কাজ করছে গত সাড়ে ৪ বছর ধরে, তার সাথে ২জন মানুষ ডেসটিনি-২০০০ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন এবং এমডি ডঃ মোঃ রফিকুল আমিন বিনা বিচারে কারাগারে বন্ধী জীবন থেকে মুক্তির দাবিতে দিন রাত একসাথে হাতে হাত রেখে কাজ করছে ডেসটিনির লাখ লাখ সৈনিক বৃন্দরা।
কিছু হলুদ মিডিয়া মিথ্যা বানোয়াট খবর দেখে দুদক আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে ডেসটিনির কার্যক্ষমকে বন্ধ করে লাখ লাখ মানুষকে বেকার করে দেয়। সরকার প্রশাসন সহ সকল মহলের কাছে আকুল আবেদন, ডেসটিনির ব্যবসা কার্যক্ষম বৈধ, সরকারের সকল নিয়ম নীতি মেনে দেশের আইনের প্রতি সম্মান রেখে ব্যবসা করছে। আমরা ডেসটিনিতে ভাল ছিলাম, ডেসটিনিতে আমাদের বিনিয়োগ নিরাপদ, ডেসটিনিতে আমরা কাজ করতে চাই, ডেসটিনির মুক্তি চাই।
এতে আরো উপস্থিত ছিলেন ডেসটিনি সাধারন বিনিয়োগকারী ও ক্রেতা- পরিবেশক বৃন্দরা। সকলকে ধৈর্য্য ধরে কাজ করার আহবান জানিয়ে আলমগীর হোসেন মনির এর সমাপনী বক্তব্যে মধ্যে দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।