সেবা ডেস্ক: ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার উদ্যোগে ২০শে ডিসেম্বর ২০১৬ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় জননী কিন্ডার গার্ডেন স্কুলে, ডেসটিনির এমডি ও চেয়ারম্যান স্যারের নিঃশর্ত মুক্তি, সকল জব্দকৃত ব্যাংক একাউন্ট খুলে দেওয়া এবং পুনরায় ডেসটিনি গ্রুপের ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার দাবীতে গুরুত্বপূর্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু করা হয়। কোরআন তেলাওয়াত করেন মোঃ বজলুর রহমান।
আলোচনা সভায় সভাপ্রধান হিসেবে ছিলেন মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি, ডিএসএমএফ গ্রীণ মেলান্দহ উপজেলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাব উদ্দিন আল মাসুদ আনসারী রিপন, যুগ্ন আহবায়ক, ডিএসএমএফ গ্রীন ময়মনসিংহ বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম পিএসডি, যুগ্ন সদস্য সচিব, ময়মনসিংহ বিভাগ এবং মোঃ মাসুদ রানা, কো-অর্ডিনেটর, জামালপুর জেলা ও সদস্য ডিএসএমএফ গ্রীন ময়মনসিংহ বিভাগ।
আলোচনা সভায় উপস্থিতির মধ্যে আরো বক্তব্য রাখেন রফিকুল ইসলাম বিজয়,কোরবান আলী, হক, নুর ইসলাম, জোসনা, রিনা, নাজিম, নিহাদপ্রমূখ।
আলোচনা সভা পরিচালনা করেন আবু জামাল নাছের,সভাপতি,ডিএসএমএফজি মেলান্দহ থানা।