ডিএসএমএফ গ্রীন সিঙ্গাপুর এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

Unknown
সেবা ডেস্ক:  ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ সিঙ্গাপুর এর উদ্যোগে গত ১৮.১২.২০১৬ রোজ রবিবার, সন্ধ্যায় সিঙ্গাপুর এম.আরটি সংলগ্ন জুরোং ইষ্টে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ সিঙ্গাপুর  প্রতিনিধি মো. জহুরুল ইসলামের আহবানে অনুষ্ঠিত আলোচনা সভায় সিঙ্গাপুর প্রবাসী ডেসটিনি ২০০০ লি. এর বিভিন্ন স্তরের বিনিয়োগকারী, ক্রেতা পরিবেশক ও ডিএসএমএফ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন।  তিনি উপস্থিত সকলকে ডিএসএমএফ গ্রীণ এর পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। কোম্পানির দুর্দিনে ৪৫ লক্ষ মানুষের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে ডিএসএমএফ গ্রীণ এর ভূমিকা ও ডিএসএমএফ গ্রীণ এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি জনাব ইঞ্জি. মো. নাজিম উদ্দিন জুয়েল স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ডেসটিনির বর্তমান অবস্থা ও ডিএসএমএফ গ্রীণ এর কর্ম পদ্ধতি নিয়ে সার্বিক আলোচনা উপস্থাপন করেন ডিএসএমএফ সিঙ্গাপুর প্রতিনিধি জনাব মো. জহুরুল ইসলাম। তিনি বলেন সাফল্য কখনও এমনি এমনি আসেনা। আমাদের ক্ষেত্রেও তাই। ডেসটিনি ২০০০ লি. এর বিরুদ্ধে কুচক্রি মহল যে ষড়যন্ত্রের জাল বুনেছে, সে জাল আমাদেরই ছিড়তে হবে। সত্য কখনও চাপা থাকে না, মিথ্যাকে পরাজিত করে ডেসটিনি নিশ্চই পৌছবে তার কাঙ্খিত লক্ষ্যে ইনশাল্লাহ। সকলকে মহান রাব্বুল আলামিনের নিকট  এমডি ও চেয়ারম্যান স্যারের জন্য প্রাণখুলে দোয়া করতে বলেন। পাশাপাশি চরম প্রতিকূলতার সাথে যুদ্ধ করে জীবন বাস্তবতার তাগিদে, প্রিয় মাতৃভূমি থেকে সহস্র মাইল দূরে এই সিঙ্গাপুরে অবস্থান করেও ৪৫লক্ষ মানুষের প্রাণের প্রতিষ্ঠান ডেসটিনি ২০০০ লি. ও এই প্রতিষ্ঠানের দুই কর্ণধার জনাব মো. রফিকুল আমিন ও আলহাজ্ব মোহাম্মদ হোসাইন স্যারদের মুক্তির আন্দোলনে সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের অন্যান্য দেশের যে সকল প্রবাসি ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারীগন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ’র চলমান কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি অনাবিল ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও ডিএসএমএফ গ্রীণ এর সঙ্গে থেকে, ডেসটিনি গ্রুপকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর মধ্য দিয়ে জাতীয় অর্থনীতি তথা বিশ্ব অর্থনীতিতে ভূমিকা রাখতে নিজেদের সর্বোচ্চ মেধা ও শ্রম বিনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরম গ্রীন বগুড়া জেলার একনিষ্ঠ কর্মী জনাব. মো. আসিফ সরোয়ার শুভ’র জন্য বিশেষ দোয়া করা হয়। 
এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মো. আব্দুল কুদ্দুস, মো. জাহাঙ্গীর আলম, আব্দুল কুদ্দুস, শিপন মজুমদার প্রমুখ। 
উপস্থিত সকলের সম্মতিতে ডিএসএমএফ এর সার্বিক কার্যক্রম সুন্দর ও সঠিকভাবে সম্পন্ন করার জন্য সিঙ্গাপুর ডিএসএমএফ এর পক্ষ থেকে ধারাবাহিক ভাবে প্রোগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top