সেবা ডেস্ক: ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের প্রতিষ্ঠাতা ও ডিএসএমএফ গ্রীণ এর কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিঃ মো. নাজিম উদ্দিন জুয়েল স্যারের পিতা মো. জসিম উদ্দিন অদ্য ২১.১২.২০১৬ রোজ: বুধবার সকালে কুমিল্লা দেবীদ্বার থানার পিরমহেশপুর গ্রামে তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বাদ আছর মরহুমের নিজ গ্রাম পিরমহেশপুরেই তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুতে সেবা হট নিউজ পরিবার গভীরভাবে শোকাহত।
