হিলি সীমান্তে ৪০ভরি স্বর্ণসহ আটক হলো এক যুবক

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  দিনাজপুরের হিলি সীমান্তে ২৫লাখ টাকা মূল্যের ৪০ভরি ওজনের ৪টি স্বর্ণের বারসহ গোলাম রব্বানী (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার সকাল ১১টায় তাকে আটক করা হয়।
 
আটক গোলাম রব্বানী জয়পুরহাটের পাচঁবিবি উপজেলার রশিদপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
 
হিলি বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার চাঁন মিয়া বলেন, ঘটনার সময় আটক গোলাম রব্বানী বিরামপুর থেকে মোটরসাইকেল যোগে হিলি সীমান্তে আসার সময় চড়চড়া বিজিবি চেকপোস্টের বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার জুতা তল্লাশি চালিয়ে জুতার ভেতর থেকে ৪০ভরি ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৫লাখ টাকা। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top