১৫ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার পুলিশের বিমান নিখোঁজ

Unknown
সেবা ডেস্ক:  ১৫ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার পুলিশের বিমান নিখোঁজ হয়েছে। শনিবার বাতাম দ্বীপে যাওয়ার পথে বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন হয়।
 
পুলিশ রিপোর্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিযেছে, বিমানটি সম্ভবত মেনসানাক ও সেবাংকার মাঝামাঝি কোনো এক জায়গায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, পি ফোরটুজিরোওয়ান বিমানটি সকাল ১০টা ২৪ মিনিটে পাঙ্কাল ছেড়ে যায়, ১১টা ৫৮ মিনিটে বাতাম দ্বীপে পৌছানোর কথা ছিল।
 
কিন্তু ১১টা ২৪ মিনিটে কন্ট্রোল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন হয়। মেনসানাক ও সেবাংকা দ্বীপের মাঝামাঝি থেকে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ স্থানীয় বাসিন্দারা পেয়েছেন বলে জানা গেছে। রয়টার্স।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top