রৌমারী বালিয়ামারী বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মিভুত

S M Ashraful Azom
রৌমারী বালিয়ামারী বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মিভুত

রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারী বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকানঘরসহ প্রায় ৫লক্ষ টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে।

শনিবার ভোর রাতে রাজিবপুর উপজেলার বালিয়ামারী বাজারে এঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বালিয়ামারী বাজারের দোকান মালিক নান্টু মিয়ার দোকান ঘর থেকে আগুনের শিখা দেখতে পেয়ে ডাক চিৎকারে আগুন নিভানোর জন্য এগিয়ে আসেন এলাকাবাসি। দীর্ঘ ১ঘন্টা পর ওই আগুন নিভাতে সক্ষম হলেও দোকান মালিক নান্টু মিয়া, নুর ইসলাম, এরশাদসহ ৬জনের মোবাইল ফোন, গালামাল, ইলেকট্রনিক্স, সারের দোকান সহ ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।


এতে প্রায় ৫লক্ষ টাকার মালামাল ভষ্মিভুত হয়। কিভাবে আগুনের সুত্রপাত ঘটেছে তা এখনও সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না দোকান মালিকগণ। 

এদিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে শ্রীবর্দি থানার ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম ঘটনাস্থলে পৌছলেও আগুন নিয়ন্ত্রনে থাকায় তারা ফিরে যান।

⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান