ভূঞাপুরে বিএনপি প্রার্থী নির্ধারণ হলেও মাঠে নেই নেতা কর্মীরা

S M Ashraful Azom
ভূঞাপুরে বিএনপি প্রার্থী নির্ধারণ হলেও মাঠে নেই নেতা কর্মীরা
ভূঞাপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ ভূঞাপুর-গোপালপুর আসনে কেন্দ্রীয় বিএনপি যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে মনোনয়ন দিলেও মাঠে নেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। 

দীর্ঘদিন এলাকায় টুকু না আসাতে তেমন আগ্রহ নেই নেতাকর্মীদের নির্বাচনে। তৃনমুল নেতাকর্মীদের সাথে কথা বলে এতথ্য জানা গেছে। নির্বাচনী এলাকার নেতাকর্মীদের খবর রাখে না টুকু এমন অভিযোগও আছে। এদিকে দুই উপজেলায় বিএনপি দুইভাবে বিভক্ত হয়ে পড়েছে। ভূঞাপুরে বিএনপির কোন কার্যক্রম নেই দীর্ঘদিন ধরে।

বিভিন্ন দোকানে ভাসমান হয়ে দলের কার্যক্রম করছে। এতে হতাশা প্রকাশ করেছে বিএনপির নেতাকর্মীরা। উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। ফলে দল নিয়ে তাদের কোন চিন্তা-চেতনা নেই। 

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা তিনি উকালতির কাজে ব্যস্ত থাকেন। সাধারন সম্পাদকও তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান