রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ সাজুর

S M Ashraful Azom
0
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ সাজুর
গোলাম মোস্তফা রাঙ্গা।। ২২ মে বুধবার বিকাল ৫টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা হতে অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ সাজুর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

কুড়িগ্রাম সদরের উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন-এর উপস্থিতিতে একটি চৌকুশ পুলিশ কন্টিজেন্ট গার্ড অব অনার প্রদান করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আব্দুল বাতেন, কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ও জেলা আনসার ও ভিডিপি’র হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা ।

২১ মে হৃদরোগে আক্রান্ত হলে বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ সাজুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ২২ মে দুপুর ১২টায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি .... রাজিউন)। তার আবাস কুড়িগ্রাম জেলার সদর উপজেলার গুরাতি পাড়ায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা সন্তান রেখে যান।


⇘সংবাদদাতা: গোলাম মোস্তফা রাঙ্গা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top