পলাশবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী

S M Ashraful Azom
0
পলাশবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী
গাইবান্ধা জেলা প্রতিনিধি: সরাসরি কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবিতে বুধবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা মোড়ে এক বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি হাজী একরাম হোসেন বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, ক্ষেতমজুর সমিতির জেলা শাখার সদস্য কৃষিবিদ এটিএম মিজানুর রহমান খাঁন সুজন, পলাশবাড়ী উপজেলা সিপিবি নেতা আব্দুল্যাহ আদিল নান্নু, তাজুল ইসলাম, মো. ওয়ারেস, ইয়াদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, কৃষক মাথার ঘাম পায়ে ফেলে যে ধান উৎপাদন সেই ধান বিক্রী করে উৎপাদন খরচও ওঠে না। ১ মণ ধানের দামে ১ কেজি গরুর মাংসও পাওয়া যায় না। সরকারের দেয়া রেটে কৃষক সরকারি গুদামে ধান দিতে পারে না। শাসক দলের নেতাদের কাছে ধানের স্লিপ দেয়া হয়। তারা অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top