ধুনটে সাজাপ্রাপ্ত নারী আসামী গ্রেফতার

S M Ashraful Azom
ধুনটে সাজাপ্রাপ্ত নারী আসামী গ্রেফতার

রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় চুরির অভিযোগে মামলায় ২ বছরের সশ্রম সাজার আদেশ প্রাপ্ত পলাতক আসামী খোজেদা বেগমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। খোদেজা বেগম ধুনট পৌর এলাকার সদরপাড়া গ্রামের জহর লালের মেয়ে। শনিবার সকাল ১০টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০০৮ সালে খোদেজা বেগমের বিরুদ্ধে চুরির অভিযোগে বগুড়া আদালতে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় গত ৫ মে আদালতের বিচারক খোদেজা বেগমের বিরুদ্ধে ২ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

এদিকে আদালতের আদেশ জানার পর থেকে পলাতক ছিল খোজেদা বেগম। শুক্রবার দিবাগত রাতে সদরপাড়ার নিজ বাড়িতে ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোদেজা বেগমক গ্রেফতার করা হয়েছে।


⇘সংবাদদাতা: রফিকুল আলম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান