গাইবান্ধা জেলা স্কাউটসের কমিটি গঠন

S M Ashraful Azom
গাইবান্ধা জেলা স্কাউটসের কমিটি গঠন
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলা স্কাউটস কার্যনির্বাহী কমিটি গঠন অনুষ্ঠান শনিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা স্কাউট সভাপতি মো. আবদুল মতিনের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা ও ত্রৈবার্ষিক কাউন্সিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, এডিএম জেবুন নাহার, বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক মো. সৈকত হোসেন, লিডার ট্রেইনার নকুল চন্দ্র রায়, জেলা স্কাউট সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, জেলা রোভার সম্পাদক সহকারী অধ্যাপক ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল প্রমূখ। পরে সর্ব সম্মতিক্রমে জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেনকে কমিশনার, প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানকে সম্পাদক এবং মো. সাইফুল ইসলামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও লিডার ট্রেইনার নকুল চন্দ্র রায়। উলে¬খ্য, বিধি অনুযায়ি অন্য পদগুলো পরবর্তীতে জেলা স্কাউট কমিশনারের মতামতের ভিত্তিতে গঠন করা হবে।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান