ইসলামপুরে আ'লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

S M Ashraful Azom
ইসলামপুরে আ'লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
লিয়াকত হোসাইন লা্য়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার বিকালে ইসলামপুর জে.জে.কে.এম গালর্স হাই স্কুল এন্ড কলেজের বিল্ডিংয়ে দোয়া ও ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাট মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।


উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আ.লীগের সভাপতি এ্যাড. মোহাম্মদ বাকী বিল্লাহ,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী,সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা বেগম,ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুন নাসের বাবুল প্রমূখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালামের সঞ্চালনায় অন্যানের মধ্য জেলা আ' লীগ সহ সভাপতি জিএস মিজানুর রহমান, পৌর মেয়র আঃ কাদের শেখ,যুগ্ম সা. সম্পাদক মাকছুদুর রহমান আনছারী,পৌর আ'লীগ সভাপতি নুর ইসলাম নুর,সাধারণ সম্পাদক অংকন কর্মকার,যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু,সা.সম্পাদক আক্রামুজ্জামান হিরু প্রমূখ বক্তব্য রাখেন।

দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা,ইউনিয়নের আ'লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ সসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।


⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লা্য়ন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান