গাইবান্ধায় জেলা জাতীয় পার্টির আলোচনা ও ইফতার মাহফিল

S M Ashraful Azom
0
গাইবান্ধায় জেলা জাতীয় পার্টির আলোচনা ও ইফতার মাহফিল
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জাতীয় পার্টি, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ ২৩ মে বৃহস্পতিবার আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শহরের সাদুল্যাপুর সড়কে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এই আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান আবুর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জাহেদুল ইসলাম ঝন্টু, সাধারণ সম্পাদক রাগীব হাসান চৌধুরী হাবুল, সাংগঠনিক সম্পাদক একেএম নুরুন্নবী মিঠুল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ চৌধুরী, জাহেদুল ইসলাম সূর্য, নির্বাহী সদস্য আব্দুল মান্নান সরকার, আবুল মনছুর প্রমুখ।

আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। বক্তারা বলেন, গাইবান্ধায় জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি থাকা সত্তে¡ও অবৈধভাবে আহয়ক কমিটি গঠন করায় পার্টির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পার্টির কার্যক্রম গতিশীল করতে অবিলম্বে এই অবৈধ আহয়ক কমিটি বাতিলের দাবি জানান বক্তারা।

চলতি মওসুমে বোরো ধানের দাম কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, কৃষকের কাছ থেকে ধান ক্রয় না করে জেলার বিভিন্ন উপজেলায় সিন্ডিকেটের মাধ্যমে সরকারি গুদামে ধান ক্রয় করা হচ্ছে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সিন্ডিকেট ভাঙতে হবে। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবি জানান বক্তারা।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top