ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীন গম ও বোরো ধান সংগ্রহ উদ্বোধন

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীন গম ও বোরো ধান সংগ্রহ উদ্বোধন
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীন গম ও বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর এল.এস.ডি কার্যালয়ের সামনে ফিতা কেটে অভিযনের উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সদর উপজেলা নির্বাহী  সদর আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়, জেলা কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দিন, সদর উপজেলা এল.এস.ডির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন প্রমুখ। পরে ২ জন কৃষকের কাছে প্রদানের মাধ্যমে গম সংগ্রহের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ টি ইউনিয়নে লটারীর মাধ্যমে ধান ও গম বরাদ্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। ২৬০ জন কৃষক ১২৫ টন ধান ও ১টন করে মোট ১ হাজার ৪৪৮ টন গম সংগ্রহ করবেন। আগামী ৩০ মে’র মধ্যে উক্ত বরাদ্দকৃত তালিকাভুক্ত কৃষকদের সরকারী গুদামে গম সরবরাহ করার জন্য বলা হয়। ধান কেজি প্রতি ২৬ টাকা ও গম ২৮ টাকা দরে সংগ্রহ করা হবে।


⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top