যে যাই বলুক, আমার ঈমান আছে: সাফা কবির

S M Ashraful Azom
0
যে যাই বলুক, আমার ঈমান আছে: সাফা কবির
সেবা ডেস্ক: পরকাল নিয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচনার শিকার হয়ে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবির। ভুল বুঝাবুঝির কারণেই বিষয়টি নিয়ে এতো সমালোচনায় পড়তে হয়েছে বলে তিনি স্বীকার করেন। ওই ঘটনায় আবারো মুখ খুললেন সাফা কবির।

তিনি বলেন, ফেসবুক এমন একটা জায়গা, মানুষ সেখানে যা দেখে তাই বিশ্বাস করে। কোনো কিছু যাচাই করতে চায় না। আমি রেডিওতে যে শোটা করি সেটার নাম ‘লাভ টকস উইথ সাফা কবির’। আমাকে সাধারণত শ্রোতারা প্রেম ও ভালোবাসা বিষয়ক প্রশ্ন করেন।

সেদিন আমার সেই শ্রোতা আসলে প্রশ্ন করেছিলেন, আপনি কি বিয়ের পরকালে বিশ্বাস করেন? যদি করেন তাহলে...।

আমি তার প্রশ্ন শুনে এতই বিব্রত হয়েছিলাম যে ‘বিয়ের’ কথাটা বাদ দিয়ে তার প্রশ্ন শুনে উত্তর দিয়েছিলাম। উনি বিয়ের পরবর্তী জীবনের কথা ‘বিয়ের পরকাল’ দিয়ে বোঝাতে চেয়েছিলেন। যা হোক, আমি এখন বলছি আমার তখন ‘বিয়ের’ কথাটা বলা দরকার ছিল। আমি যেহেতু এখনো বিয়ে করিনি, তাই উত্তরে তাকে বলেছিলাম, এভাবে যেটা আমি দেখি নাই ওটা আসলে কখনো বিশ্বাস করি না।  আমার আসলে তখন খুব রাগ লেগেছিল তার প্রশ্নটা শুনে।

সাফা আরো বলেন, মানুষ আমাকে নাস্তিক বলুক আর যাই বলুক, আমার ইমান আছে। আমার বাবা-মা মুসলিম। আমি মুসলিম।

সাফার কথা বলার সময় উপস্থাপক স্পর্শীয়া জানান, রাতে ঘুমানোর আগে সাফা সুরা পরে ঘুমান।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top