ইউজিসির ১৩তম চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ

S M Ashraful Azom
0
ইউজিসির ১৩তম চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ
সেবা ডেস্ক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

২২ মে, বুধবার এ সংক্রান্ত একটি আদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার (২২ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী কাজী শহীদুল্লাহকে কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ হবে চার বছর। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতনভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। এ নিয়োগাদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

ইউজিসির ১৩তম চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান এবং কলা অনুষদের ডিনের দায়িত্বও পালন করেছিলেন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর ভাই।

এর আগে গত ৮ মে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। তিনি কমিশনের জ্যেষ্ঠতম সদস্য ছিলেন।

প্রসঙ্গত, আগামী ৭ মে চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান নিয়োগের মেয়াদ শেষ হয়। ২০১৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক আবদুল মান্নানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছিল।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top