তুলসি পাতার চা পান করে ঝরিয়ে ফেলুন পেটের মেদ

S M Ashraful Azom
0
তুলসি পাতার চা পান করে ঝরিয়ে ফেলুন পেটের মেদ
সেবা ডেস্ক: তুলসি পাতার একাধিক ঔষধি গুণ আর রোগ নিরাময়ের ক্ষমতা সম্পর্কে আমরা অনেকেই জানি। যুগ যুগ ধরেই ছোটোখাটো নানা রোগের ওষুধ হিসেবে তুলসি পাতার ব্যবহার হয়ে আসছে। তবে জানেন কি পেটের বাড়তি মেদ ঝটপট ঝরিয়ে ফেলতেও তুলসি পাতা অব্যর্থ টোটকা হিসেবে কাজ করে? পেটের বাড়তি মেদ ঝরাতে কষ্টকর শরীরচর্চার বদলে কাজে লাগিয়ে দেখুন তুলসির টোটকা। জেনে নিন তার পদ্ধতি…

সর্দি-কাশিতে তো বটেই, পেটের বাড়তি মেদ ঝটপট ঝরিয়ে ফেলতেও তুলসি চা অত্যন্ত কার্যকরী একটি ওষুধি পানীয়। জেনে নিন কী ভাবে বানাবেন তুলসি চা।

তুলসি চায়ের উপকরণ!

৩-৪টি তুলসি পাতা, ২ কাপ পানিআধা চামচ মধু।

কিভাবে বানাবেন তুলসি চা?

প্রথমে একটি পাত্রে ২ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে বসিয়ে দিন।পানি ফুটে উঠলে তাতে ৩-৪টি তুলসি পাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন।পাত্রের পানি কিছুটা শুকিয়ে ১ কাপের মতো হয়ে এলে আঁচ থেকে নামিয়ে নিন।এ বার এর সঙ্গে আধা চামচ মধু ভাল করে মিশিয়ে খেয়ে দেখুন এই চা। প্রতিদিন অন্তত দু’বার তুলসি চা খেয়ে দেখুন। দ্রুত ঝরবে পেটের মেদ, শরীর থাকবে চনমনে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top