দেওয়ানগঞ্জে সিএফ, সিভিএ দের নিয়ে "মাসিক মিটিং

S M Ashraful Azom
দেওয়ানগঞ্জে সিএফ, সিভিএ দের নিয়ে মাসিক মিটিং
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সকল সিএফ এবং সিভিএ দের নিয়ে মাসিক মিটিং ও সেশন এর আয়োজন আজ সোমবার ৬ই জানুয়ারি করা হয়।

 ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে, BIeNGS প্রকল্প বাস্তবায়ন হচ্ছে  জামালপুর ও শেরপুর জেলায়।

সেই সুবাদে, দেওয়ানগন্জ্ঞ উপজেলার সিএফ এবং সিভিএ দের নিয়ে দিন ব্যাপী দেওয়ানগঞ্জ BIeNGS project  অফিসে মাসিক মিটিং ও সেশন পরিচালনা করা হয়।

উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, ( BIeNGS projects) উন্নয়ন সংঘ এর দেওয়ানগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর শাহানা পারভীন। তার শুভেচ্ছা বক্তব্যর মধ্যে দিয়ে মাসিক মিটিং ও সেশনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। তিনি বলেন, ম্যান কেয়ার এ্যাপ্রোচ, জেন্ডার কি? জেন্ডারের ভমিকা, জেন্ডারের ঝুঁকি, ইত্যাদি সম্পর্কে ধারণা দেন। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানকেয়ার ও জেন্ডার স্পেশালিষ্ট মোছাঃ তাহমিনা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ইকোনোমিকস   ও ভেল্যু চেইন স্পেশালিষ্ট এবং কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসাইন, উন্নয়ন সংঘ ইসলামপুর এর ইকোনোমিকস ভেল্যু চেইন স্পেশালিষ্ট অফিসার মোঃ মামুন,। আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জের প্রোগ্রাম অফিসার মোঃ আল মজনু, প্রোগ্রাম অফিসার গাব্রিয়েল পালমা, একাউন্টেন বিকাশ রায়।

 ম্যানকেয়ার ও জেন্ডার স্পেশালিষ্ট মোছাঃ তাহমিনা আক্তার সুন্দর ভাবে নিম্নোক্ত বিষয়
 ধারাবাহি ভাবে আলোচনা করেন।

১। আমাদের পরিবারের স্বপ্ন।
২। আমাদের পরিবারের ভাবনা।
৩।জেন্ডারের ভূমিকা।
৪।জেন্ডারের ভূমিকার ঝুঁকি।
৫।ক্ষমতার পরিক্ষা।
৬।দলগত সিদ্ধান্ত ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণ।
৭।পারিবারিক কাজ ভাগ করে করা।
৮। পারিবারিক পুষ্টি, গর্ভ কালীন যত্ন।
৯। প্রজনন স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা। 
  সকলের অংশ গ্রহনের মাধ্যমে সারা দিনের আলোচনার পর্যালোচনা করা হয়।
 উক্ত সেশনে বিষয় ভিত্তিক আলোচনা করেন ইকোনোমিকস ও ভেল্যুচেইন স্পেশালিষ্ট অফিসার মোঃ সাখাওয়াত হোসাইন, তিনি মাঠ পর্যায়ে সকল সিএফ দের কাজের মান বৃদ্ধির জন্য পরামর্শ দেন। তিনি আরও বলেন, পিজি গ্রুপের সাথে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে লিংকেজ স্থাপন করা, বিভিন্ন পাইকার, আড়তদার, বীজ কোম্পানি, ঔষধ কোম্পানির সাথে যোগাযোগ করে দেওয়া। প্রতি সিএফ ভিত্তিক কমপক্ষে ২টি করে মডেল গ্রাম তৈরি করতে হবে।
তিনি আরও আলোচনা করেন, ফসল চাষ পদ্ধতি, ফসলের সমস্যাবলী, ফসলের রোগ বালাই, প্রতিরোধ এবং প্রতিকার সমূহ।

ইকোনোমিকস ও ভেল্যুচেইন স্পেশালিষ্ট অফিসার মোঃ মামুন মাঠ ফসল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, তিনি আরও বলেন মডেল পিজি গ্রুপ প্রস্তুত করণ এবং পিজি গ্রুপের মাধ্যমে সফলতার বিষয় সমূহ প্রতি মাসে রিপোর্ট দিতে হবে।

উক্ত মাসিক মিটিং ও সেশনে আরও উপস্থিত ছিলেন,  সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) , সিএফ মোঃ শরিফুল ইসলাম, সিএফ দুলাল হোসেন, সিএফ রোজি পারভীন, সিএফ জিন্নাত রেহেনা, সিএফ সুফিয়া খাতুন, সিভিএ আজিজুর রহমান, সিভিএ আফসানা মিমি মিম, সিভিএ আল-আমীন, এবং সিভিএ হারুন অর রশিদ। বিভিন্ন আলোচনা, উপস্হাপনা, যুক্তিতর্ক এর মধ্য দিয়ে সেশন পরিচালনা করা হয়।

সমাপ্তি বক্তব্যের মাধ্যমে সারা দিনের মিটিং ও  সেশন সমাপ্ত করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান